যশোর, বাংলাদেশ || সোমবার, ২৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কৃষিজমি খুঁড়ে মাটি-বালু বিক্রি: তিনজনের জেল-জরিমানা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৪ মে,২০২৬, ১০:০৩ এ এম
কৃষিজমি খুঁড়ে মাটি-বালু বিক্রি: তিনজনের জেল-জরিমানা

যশোরের মণিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খুঁড়ে মাটি ও বালু বিক্রির দায়ে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুজনকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানের সময় এক্সকাভেটরের (মাটি কাটার যন্ত্র) ছয়টি ব্যাটারি জব্দ করা হয়েছে।

শনিবার (২৩ মে) দিনভর উপজেলার হরিহরনগর ও রোহিতা ইউনিয়নের ছয়টি স্থানে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন।

এই অভিযান পরিচালনাকালে ঝাঁপা ও খেদাপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী আব্দুল গফফার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শনিবার সকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে হরিহরনগর ইউনিয়নের মুক্তারপুর মৌজায় প্রথম অভিযান চালানো হয়। আদালতের উপস্থিতি টের পেয়ে মাটি ব্যবসায়ী ও ঘের মালিক পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে এক্সকাভেটরের দুটি ব্যাটারি জব্দ করা হয়।

এরপর গোয়ালবাড়ি মৌজায় অভিযান চালিয়ে দেখা যায়, মহাদেবপুর এলাকার গোলাম রসুলের ছেলে গোলাম রাব্বি (২৬) কৃষিজমি থেকে বালু তুলে বিক্রি করছেন। এর আগে স্থানীয় ভূমি অফিসের মাধ্যমে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা অমান্য করেন। ফলে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

একই এলাকার আতিয়ার রহমানের ছেলে আনারুল কবির (৫৫) কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কৃষিজমিতে ঘের খনন করায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় পাশের আরেকটি এক্সকাভেটর থেকে দুটি এবং ঋষিপাড়া এলাকার অন্য একটি ঘের থেকে আরও দুটি ব্যাটারি জব্দ করা হয়।

বিকেলের দিকে সর্বশেষ অভিযানটি চালানো হয় রোহিতা ইউনিয়নের স্মরণপুর এলাকায়। কৃষিজমি কেটে মাটি বিক্রির অপরাধে ঝিকরগাছা উপজেলার মোবারকপুর এলাকার নজরুল ইসলামের ছেলে রিপন হোসেনকে (৩৮) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)