যশোর, বাংলাদেশ || সোমবার, ২৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহম্মদপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ৩

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৪ মে,২০২৬, ১০:১২ এ এম
আপডেট : রবিবার, ২৪ মে,২০২৬, ০২:২৮ পিএম
মহম্মদপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ৩

মাগুরার মহম্মদপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় পক্ষের অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (২৩ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন, জাঙ্গালিয়া গ্রামের মো. জাহিদ শেখ (৪৫), মো. রিয়াজুল শেখ (৩৮) ও মো. জিয়া শেখ (৪০)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে জাঙ্গালিয়া গ্রামের জাহিদ শেখদের সঙ্গে প্রতিপক্ষের লিটন শেখ, রিপন শেখ, টুকু মিয়া ও সোহেল মিয়াসহ কয়েকজনের বিরোধ চলে আসছিল।

শনিবার সন্ধ্যায় এই বিরোধের সূত্র ধরে উভয় পক্ষের মধ্যে প্রথমে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, হাতুড়ি, লাঠি ও রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে তিনজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত জাহিদ শেখ ও রিয়াজুল শেখের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অপর আহত জিয়া শেখ বর্তমানে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এই মারামারির ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)