যশোর, বাংলাদেশ || সোমবার, ২৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সংবাদ সম্মেলন করতে গিয়ে গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৪ মে,২০২৬, ০৮:২১ পিএম
আপডেট : রবিবার, ২৪ মে,২০২৬, ০৯:১৭ পিএম
সংবাদ সম্মেলন করতে গিয়ে গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ছাত্রদলের করা মামলায় রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহ স্টেডিয়াম-সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

এনসিপি নেতা তারেক রেজা রোববার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে ছাত্রদলের করা মামলার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিলনায়তনের সামনে পৌঁছানোর সাথে সাথে তারেক রেজাকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ২২ মে শুক্রবার ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এদিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের ডিম নিক্ষেপ, হাতাহাতি, মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ওই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় আট নেতাকর্মীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন।

পরদিন শনিবার (২৩ মে) দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির একটি মামলা করেন।

ওই মামলায় রোববার সন্ধ্যায় এনসিপি সংবাদ সম্মেলনের আয়োজন করে সেখান থেকে তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের দায়ের করা মামলায় তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)