যশোর, বাংলাদেশ || বুধবার, ১০ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শাম্মি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৯ জুন,২০২৬, ০৭:৫৬ পিএম
আপডেট : মঙ্গলবার, ৯ জুন,২০২৬, ০৮:১২ পিএম
শাম্মি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

তরুণী গৃহবধূ শাম্মি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন যশোর শহরতলীর শেখহাটি তরফ নওয়াপাড়া এলাকার লোকজন। কর্মসূচিতে নিহতের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তাদের কেউ কেউ কর্মসূচিতে বক্তৃতাকালে কান্নায় ভেঙে পড়েন।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তারা।

মানববন্ধনে নিহতের বাবা শফিকুল ইসলাম বলেন, মেয়ে একজন মেধাবী শিক্ষার্থী ছিল। বিয়ের মাত্র ছয় মাসের মাথায় তাকে লাশ হতে হলো। মাদকাসক্ত স্বামী সুজনের হাতে নৃশংসভাবে তার মৃত্যু হয়।

তিনি এই হত্যাকাণ্ডের বিচার ও অবিলম্বে হত্যাকারীর ফাঁসি দাবি করেন।

এলাকাবাসীর দাবি, হত্যাকারী আটক অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সে সকলের সামনে হত্যার কথা স্বীকারও করেছে, পুলিশ প্রশাসনও জানে। ফলে দ্রুত শাম্মি হত্যার বিচারের ফয়সালা করতে হবে।

এর আগে শেখহাটি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শত শত নারী পুরুষ প্রেসক্লাবের সামনে জড়ো হন। মানববন্ধন শেষে তার মিছিল সহকার ফিরে যান।

বুধবার (১০ জুন) পুলিশের কাছে এলাকাবাসী স্মারকলিপি দেবেন বলে জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহতের নানা আব্দুল আহাদ, মামা জিয়াউর রহমান, খালু সাইদুর রহমান সাবু, চাচা মহাসিন আলী, ইয়াসিন আলী, কামরুল হাসান শিমুল প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)