কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ভাতিজার ঘুসিতে নিয়ামত আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে টাকা ধার নিয়ে ভাতিজা এরশাদ আলীর সাথে কথাকাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এসময় ভাতিজার ঘুসি ও লাঠির আঘাতে তার মৃত্যু হয়।
নিহত নিয়ামত আলী কালীগঞ্জের কোলা ইউনিয়নের কামালহাট গ্রামের ইমান আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে ভাতিজার সাথে ইমান আলীর পাওনা টাকা নিয়ে বিরোধ হয়। একপর্যায়ে ভাতিজা নিয়ামতকে ঘুসি ও লাঠি দিয়ে আঘাত করলে তিনি আহত হন। পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফুল ইসলাম জানান, দুপুরে নিয়ামত নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে দেখা যায় হাসাপাতালে আনার আগেই তিনি মারা যান।
কালীগঞ্জ থানার ইন্সপেক্টর মনিরুজ্জামান বলেন, মরদেহ আনতে গেলে স্থানীয় লোকজন বাধা দেয়। পরে থানায় আনা হয়। পরিবারের অভিযোগের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা।