যশোর, বাংলাদেশ || বুধবার, ১০ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছায় গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত

চৌগাছা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৯ জুন,২০২৬, ০৭:২২ পিএম
আপডেট : মঙ্গলবার, ৯ জুন,২০২৬, ০৭:২৮ পিএম
চৌগাছায় গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে যশোরের চৌগাছায় স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮জুন) চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে বেলা ১০টা থেকে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেসবাহ উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ বিভিন্ন এনজিও এবং শিক্ষক প্রতিনিধিরা। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী আশরাফুজ্জামান।

গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোঃ আশরাফুজ্জামান জানান, চৌগাছা উপজেলায় ফেব্রুয়ারী-২০২৪  হতে মে ২০২৬ পর্যন্ত গ্রাম আদালতে মোট মামলা দায়ের হয়ছে ৭৪৭ টি। নিষ্পত্তি হয়ছে ৭৩৯ টি মামলা, সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ছে ৭২৫ টি মামলার। ক্ষতিপূরণ আদায় হয়ছে ১ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার ১৫০ টাকা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)