যশোর, বাংলাদেশ || বুধবার, ১০ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেশি ফলে আগ্রহ বাড়াতে খুবিসাসের মৌসুমি ফল উৎসব

খুবি প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৯ জুন,২০২৬, ০৮:৩১ পিএম
আপডেট : মঙ্গলবার, ৯ জুন,২০২৬, ০৯:৩০ পিএম
দেশি ফলে আগ্রহ বাড়াতে খুবিসাসের মৌসুমি ফল উৎসব

জ্যৈষ্ঠের আমেজ উপভোগ এবং দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি করতে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টায় খুবিসাস কার্যালয়ে আয়োজিত এ উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও খুবিসাসের সদস্যরা অংশগ্রহণ করেন। উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারাসহ বিভিন্ন দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত শুভ। খুবিসাসের সাধারণ সম্পাদক নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুবিসাসের উপদেষ্টা আশিকুর রহমান তুহিন, মাহদী আল মুহতাসিম নিবিড়, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সহযোগী অধ্যাপক ড. সারা মোনামি হোসেন, সহযোগী অধ্যাপক মামুনুর রশিদ এবং প্রভাষক সম্রাট শেখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল করিম দেশীয় ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত গুরুত্ব তুলে ধরে বলেন, দেশীয় ফল আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। নতুন প্রজন্মকে দেশীয় ফলের প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত শুভ বলেন, শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে তাদের সম্পৃক্ত রাখতে এমন উদ্যোগ প্রশংসনীয়।

খুবিসাস সভাপতি মো. ইব্রাহিম খলিল বলেন, সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধিতে খুবিসাস নিয়মিত বিভিন্ন আয়োজন করে থাকে। মৌসুমি ফল উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের দেশীয় ফল সম্পর্কে আগ্রহী করে তোলা এবং সুস্থ খাদ্যাভ্যাসে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

পরে অংশগ্রহণকারীরা বিভিন্ন দেশীয় মৌসুমি ফল উপভোগ করেন। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনকে অংশগ্রহণকারীরা ইতিবাচকভাবে গ্রহণ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)