যশোর, বাংলাদেশ || বুধবার, ১০ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরা সদর হাসপাতালে আইপিএস প্রদান

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৯ জুন,২০২৬, ০৮:০১ পিএম
আপডেট : মঙ্গলবার, ৯ জুন,২০২৬, ০৮:৪৬ পিএম
মাগুরা সদর হাসপাতালে আইপিএস প্রদান

রোগীসেবার মান উন্নয়নে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঁচটি আইপিএস (ইনভার্টার পাওয়ার সিস্টেম) মেশিন দিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

মঙ্গলবার দুপুরে সংসদ সদস্যের পক্ষে তার ভাই ও মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল আনুষ্ঠানিকভাবে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসীন উদ্দিনের কাছে আইপিএসগুলো হস্তান্তর করেন।

হাসপাতাল সূত্র জানায়, নতুন আইপিএসগুলো শিশু ওয়ার্ড, গাইনি ওয়ার্ড, পুরুষ মেডিসিন ওয়ার্ড, মহিলা মেডিসিন ওয়ার্ড এবং বিশেষায়িত হাম ওয়ার্ডে স্থাপন করা হবে। এর ফলে বিদ্যুৎ বিভ্রাটের সময়ও এসব ওয়ার্ডে নিরবচ্ছিন্নভাবে লাইট ও ফ্যানের সেবা চালু রাখা সম্ভব হবে, যা রোগীদের চিকিৎসা ও সেবাদানে ইতিবাচক ভূমিকা রাখবে।

হস্তান্তর অনুষ্ঠানে জেলা কৃষক দলের সভাপতি রূবাইযাত হোসেন খান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, তাঁতী দলের আহ্বায়ক খান জাহাঙ্গীর হোসেন, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য ডা. মাসুদুল হকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাসপাতালের গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত হলে রোগীদের ভোগান্তি কমবে এবং সেবার মান আরও উন্নত হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)