যশোর, বাংলাদেশ || বুধবার, ২৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০৬:১৪ পিএম
কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ

সুন্দরবন খুলনা রেঞ্জের হায়াতখালী বন টহল ফাঁড়ির কর্মীরা বিষ দিয়ে মারা ১২০ কেজি চিংড়িমাছ জব্দ করেছে। বুধবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে নলবুনিয়া খাল এলাকায় অভিযান চালিয়ে এসব মাছসহ নৌকা জব্দ করা হয়।

এ সময় ১ টি নৌকা, ১ বোতল অবৈধ ভারতীয় কীটনাশক, ২ টি ভেশাল জালসহ মাছ ধরার অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

তবে অভিযানের বিষয়ে আগেই জানতে পেরে এর সাথে জড়িত ব্যক্তিরা গহীন বনে পালিয়ে যায়।

হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ এ অভিযান পরিচালনা করেন।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এ বিষয়ে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দ করা বিষযুক্ত চিংড়িমাছ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)