নড়াইল প্রতিনিধি
মাছের ঘেরের পানিতে ডুবে নড়াইল পৌরসভা এলাকায় সুমাইয়া খানম (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) বেলা ৩টার দিকে নড়াইল পৌরসভার বেনাডোপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু এ খবর নিশ্চিত করেছেন।
শিশু সুমাইয়া বেনাডোপ গ্রামের রওশন মোল্যার মেয়ে। সে বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজন ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বেলা ৩টার দিকে পরিবারের অজান্তে বাড়ির পাশে একটা মাছের ঘেরে পড়ে যায় সুমাইয়া। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে মাছের ঘেরের পানি থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
এরপর সুমাইয়াকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু এ বিষয়ে জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।