যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নজরুল বর্ষ উপলক্ষে মাগুরায় অভিনয় প্রতিযোগিতা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ০৫:২৯ পিএম
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ০৫:৩৯ পিএম
নজরুল বর্ষ উপলক্ষে মাগুরায় অভিনয় প্রতিযোগিতা

মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সপ্তাহব্যাপী অভিনয় প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাগুরা তিন নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।

থিয়েটার ইউনিট মাগুরার প্রতিষ্ঠাতা সভাপতি ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রতিযোগিতা উদ্বোধন করেন।

থিয়েটার ইউনিট মাগুরার আয়োজনে শহরের আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বিদ্যালয়গুলো হলো, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভায়না আছিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নান্দুয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরা চার নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারনান্দুয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরা এক নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরা পিটিআই-সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাগুরা তিন নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মো. ওয়ালিদুর রহমান, আপেল মাহামুদ সবুজ, মইনুল ইসলাম জিসান ও সৈয়দ আশিকুল ইসলাম মুসা।

প্রতিযোগিতার সার্বিক সহযোগিতা করেন মাগুরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এবং অংশগ্রহণকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)