যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে মানবপাচার ও অভিবাসন বিষয়ক সাংবাদিক কর্মশালা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৫৪ পিএম
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪২ পিএম
যশোরে মানবপাচার ও অভিবাসন বিষয়ক সাংবাদিক কর্মশালা

মানব পাচার ও অভিবাসন সংক্রান্ত প্রতিবেদন সারভাইভার-সংবেদনশীলভাবে গণমাধ্যমে উপস্থাপনের লক্ষ্যে যশোরে দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) শহরের ধর্মতলায় ব্র্যাক লার্নিং সেন্টারে সুইজারল্যান্ডের সহায়তায় এবং উইনরক ইন্টারন্যাশনালের 'আশ্বাস' প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

স্থানীয়ভাবে এই আয়োজনে সহায়তা করে রূপান্তর ও রাইটস যশোর। কর্মশয়ালায় যশোর ও ঝিনাইদহের ২৫ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

দিনব্যাপী এ কর্মশালায় প্রধানত মানবপাচার ও অনিরাপদ অভিবাসনের সমসাময়িক প্রবণতা, সংবাদ উপস্থাপনের কাঠামো নির্ধারণ এবং সারভাইভার-কেন্দ্রিক নৈতিক সাংবাদিকতার ওপর বিশদ আলোচনা করা হয়।

কর্মশালার বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন উইনরক ইন্টারন্যাশনালের 'আশ্বাস' প্রকল্পের সিনিয়র ম্যানেজার এস কে নাজমুল ইসলাম ও সিনিয়র প্রোগ্রাম অফিসার মাসনুন ফাইরুজ হক।

এছাড়া, ট্রমা-সংবেদনশীল সাক্ষাৎকার ও সারভাইভারদের পরিচয় সুরক্ষাসহ নৈতিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও দৈনিক সুবর্ণভূমির বার্তাপ্রধান সারোয়ার হোসেন।

মানবপাচার সংক্রান্ত খবরের সহজবোধ্যতা ও অগ্রাধিকার বিষয়ে আলোচনা করেন প্রথম আলোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম।

এসময় উপস্থিত সাংবাদিকরা ভুক্তভোগীদের বয়ান থেকে বেরিয়ে সারভাইভারদের সক্ষমতা, প্রতিরোধ ও অর্থনৈতিক অগ্রযাত্রার গল্প তুলে ধরা এবং সারভাইভারদের অধিকার ও সুরক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার ব্যক্ত করা করেন।

কর্মশালার বিশেষ এক অধিবেশনে যশোর অঞ্চলের মানবপাচারের শিকার থেকে ঘুরে দাঁড়ানো 'সারভাইভার' নেতারা তাদের পুনঃএকত্রীকরণ ও কমিউনিটি নেতৃত্বে উত্তরণের অভিজ্ঞতা তুলে ধরেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)