যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নগদসহ সাড়ে ১১ লাখ টাকা মূল্যের গহনা চুরি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৪ পিএম
নগদসহ সাড়ে ১১ লাখ টাকা মূল্যের গহনা চুরি

যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের একটি বাড়ি থেকে নগদসহ সাড়ে ১১ লাখ টাকা মূল্যের সোনার গহনা চুরি হয়েছে। রাতের আঁধারে দরজা ভেঙে একদল চোর ওই সোনার গহনা চুরি করে নিয়ে যায়।

বাড়ির মালিক কাশেম খানের ছেলে ইকরাম খান জানিয়েছেন, তার শ্যালিকা বৃষ্টি আক্তারের বিয়েরদিন ১৮ সেপ্টেম্বর (শুক্রবার)। এ উপলক্ষে গত ১৫ সেপ্টেম্বর ১১ লাখ ৬২ হাজারর টাকা মূল্যের গহনা কেনা হয়।

ওইদিন রাত ১১টার দিকে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়ে। পরদিন ভোর চারটার দিকে ঘুম ভেঙে দেখতে পান ঘরের জিনিসপত্র এলোমেলো। পাশের ঘরের ছিটকানি ভেঙে ভেতরে ঢুকে চোরচক্র তার বাড়িতে রাখা নগদ দুই লাখ ৬২ হাজার নগদসহ ১১ লাখ ৬২ হাজার টাকা মূল্যের সোনার গহনা চুরি করে নিয়ে গেছে।

সকালে তিনি বিষয়টি এলাকার লোকজন এবং পুলিশকে জানান। পরে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)