যশোর, বাংলাদেশ || বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অবরোধ তুলে নিলেই কেবল আলোচনায় বসবে ইরান

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ০৮:৩৭ পিএম
অবরোধ তুলে নিলেই কেবল আলোচনায় বসবে ইরান

যুক্তরাষ্ট্র তাদের ওপর থেকে অবরোধ (ব্লকেড) প্রত্যাহার করলেই কেবল ইসলামাবাদে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান।

তেহরান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো একটি ইতিবাচক সংকেত হলেও তেহরান থেকে এখনো মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। বর্তমান পরিস্থিতিকে তিনটি বিষয়ের মাধ্যমে ব্যাখ্যা করা হচ্ছে। প্রথমত, অস্পষ্টতা; যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও আবারো সংঘাতের সম্ভাবনা রয়ে গেছে। দ্বিতীয়ত, ভঙ্গুরতা; যেকোনো সময় অপ্রত্যাশিত কিছু ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং অনিশ্চয়তাই এখন একমাত্র নিশ্চিত বিষয়। তৃতীয়ত, জটিলতা; কূটনৈতিক তৎপরতা চললেও দুই পক্ষের মধ্যে এখনো অনেক বিরোধপূর্ণ বিষয় রয়ে গেছে।

বিরোধপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালি, পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটকে রাখা সম্পদ, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধের ক্ষতিপূরণ এবং আঞ্চলিক সম্পর্ক। এসব ইস্যুতে দুই পক্ষের অবস্থান এখনো অনেক দূরে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের সমঝোতার ক্ষেত্রে এখন আর কেবল অবিশ্বাস নয়, বরং চরম সন্দেহ কাজ করছে।

সূত্র: আল-জাজিরা

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)