যশোর, বাংলাদেশ || বুধবার, ১০ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে বিএনপি কর্মীদের সাথে পুলিশের বাগবিতণ্ডা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৯ জুন,২০২৬, ১১:২৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ৯ জুন,২০২৬, ১১:৩৬ পিএম
যশোরে বিএনপি কর্মীদের সাথে পুলিশের বাগবিতণ্ডা

যশোরে বিএনপির কয়েকজন নেতাকর্মীর সাথে পুলিশের বাগবিতণ্ডার অভিযোগ পাওয়া গেছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ দলটির সহযোগী দুই সংগঠনের দুজন নেতাকে ডাকলে তারা এই বিকর্তে জড়িয়ে পড়েন বলে পুলিশের দাবি।

এক পর্যায়ে সেখানে আরও কয়েকজন নেতাকর্মী জড়ো হয়ে ওই দুজনকে সরিয়ে নিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যার পর শহরের খালধার রোড নাঈম মসজিদের সামনে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার পর যশোর সদর ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুন্নবী একজন কনস্টেবলকে সাথে নিয়ে খালধার রোড নাঈম মসজিদের সামনে নিয়মিত তল্লাশি অভিযান চালান।

সে সময় সুমন আহমেদ এবং রাজিব হোসেন নামে দুজনকে ডেকে তল্লাশি করতে চায় পুলিশ। তখন তারা নিজেদের পরিচয় দেন। তাদের মধ্যে সুমন আহমেদ ছাত্রদলের নগর শাখার আহ্বায়ক এবং রাজিব হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য।

এক পর্যায়ে ওই দুই নেতা পুলিশের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন বলে পুলিশ দাবি করেছে। এক পর্যায়ে সেখানে সংগঠনের আরও ৮/১০ জন উপস্থিত হন। তারা পুলিশের সাথে কথা বলেন।

এক পর্যায়ে ‘আমরা দেখছি’ বলে ওই দুই নেতাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়া হয়।

সংবাদ পেয়ে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমানুল্লাহ সেখানে গিয়ে বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলে চলে আসেন।

ইন্সপেক্টর আমানুল্লাহ বলেন, ‘সদর ফাঁড়ির কয়েকজন সদস্য নিয়মিত তল্লাশি অভিযানে নামেন। তারা দুই যুবককে তল্লাশির চেষ্টা করলে বিএনপির পরিচয় দেন। তারা তল্লাশি করতে দিতে অস্বীকৃতি জানান। এই নিয়ে কিছুটা বাকবিতণ্ডা হয়। পরে অন্যরা সেখানে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। এছাড়া তেমন কিছু হয়নি।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)