যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে ২০ কোটি টাকা বিনিয়োগ করবে ম্যাক্স

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট,২০২৬, ০৭:১১ এ এম
সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে ২০ কোটি টাকা বিনিয়োগ করবে ম্যাক্স

বাংলাদেশে সৌরবিদ্যুৎ খাতের ব্যাপক সম্ভাবনা ও উন্নয়নকে সামনে রেখে বড় বিনিয়োগ করবে ম্যাক্স গ্রুপ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার একটি অভিজাত হোটেলে চীনভিত্তিক সৌর ফটোতিল্টাইক প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনার্জি আয়োজিত ‘অ্যাস্ট্রোনার্জি ও ওয়ার্ল্ড ফিউচার ২০২৬–বাংলাদেশ রোডশো’ অনুষ্ঠানে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর এ ঘোষণা দেন।

তিনি বলেন, বাংলাদেশ সরকার বর্তমানে সৌরবিদ্যুতের বিষয়ে অত্যন্ত গুরুত্বের সাথে চিন্তাভাবনা করছে। দেশজুড়ে সোলার ছাদ এবং সোলার সেচের মতো পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকারি পর্যায়ে জোর আলোচনা চলছে। এ ধারাবাহিকতায় আগামী ৫ বছরের মধ্যে দেশে ১০,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সৌরবিদ্যুতের এই বিশাল বাজারে অংশীদার হিসেবে যুক্ত হতে ২০ কোটি টাকার সরঞ্জাম অর্ডার করেছে ম্যাক্স গ্রুপ, যা খুব শীঘ্রই দেশে এসে পৌঁছাবে।

তিনি আরো বলেন, ম্যাক্স গ্রুপ এবং আন্তর্জাতিক সোলার খাতভিত্তিক প্রতিষ্ঠান 'ব্লু কার্বন' যৌথভাবে এ বিষয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এটা বাংলাদেশের সোলার মার্কেটে 'ম্যাক্স ব্লু কার্বন' হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। পাওয়ার সেক্টরে ম্যাক্স গ্রুপের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে আমাদের একটি ১৬৫ মেগাওয়াটের গ্যাস-ভিত্তিক কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট চালু রয়েছে এবং আমরা ইপিসি ঠিকাদার হিসেবেও কাজ করছি। এছাড়া ম্যাক্সের নিজস্ব ফ্যাক্টরিতে কোনো স্টোরেজ বা ব্যাটারি ছাড়াই সফলভাবে প্রায় ২ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতার সোলার সিস্টেম স্থাপনের অভিজ্ঞতা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।

চীনা প্রযুক্তি ও গুণগত মান প্রসঙ্গে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান বলেন, ভালো মানের চীনা পণ্য কিনলে ক্রেতার অভিজ্ঞতা কখনোই খারাপ হয় না। রেলওয়ে ও সড়কপথের বড় বড় ইপিসি চুক্তি ও অন্যান্য ব্যবসায়িক খাতে চীনা অংশীদারদের সাথে কাজ করার দীর্ঘ ও ইতিবাচক অভিজ্ঞতা রয়েছে। ভালো চীনা কোম্পানি নির্বাচন করা হলে কাজের মান সবসময়ই চমৎকার হয়। সৌরবিদ্যুৎ খাতে যারা কাজ করতে আগ্রহী, তাদের তিনি অ্যাস্ট্রোনার্জি এবং ভবিষ্যতে বাজারে আসতে যাওয়া 'ম্যাক্স ব্লু কার্বন'-এর ওপর আস্থা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আমন্ত্রিত ম্যাক্স গ্রুপের চেয়ারম্যানসহ বাংলাদেশের শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিতিতে অ্যাস্ট্রোনার্জির নতুন সোলার মডিউল 'এন৭ প্রো' উন্মোচন করা হয়।

এছাড়া অ্যাস্ট্রোনার্জির এই অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সেরা পরিবেশক, কৌশলগত অংশীদার এবং সেরা সৌর প্রকল্প বিভাগগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রতিনিধিদের সম্মাননা প্রদান এবং বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার সম্ভাবনাকে আরও দৃঢ় করতে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)