পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান চালিয়ে আনুমানিক চার লাখ প্রাকৃতিক উৎসের চিংড়ি পোনা জব্দ করে শিবসা নদীতে অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার সোলাদানা ইউনিয়নের খালিয়ার চক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
অভিযানকালে প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা বিপুল পরিমাণ চিংড়ি পোনা জব্দ করা হয়। জব্দ করা আনুমানিক চার লাখ পোনা পরে শিবসা নদীতে অবমুক্ত করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, নৌ পুলিশ, মৎস্য কর্মকর্তা কার্যালয়ের কর্মচারীসহ পুলিশ সদস্যরা।
মৎস্য সম্পদ সংরক্ষণ, প্রাকৃতিক প্রজননক্ষেত্র রক্ষা এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।