যশোর, বাংলাদেশ || বুধবার, ১০ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল, জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৯ জুন,২০২৬, ০৪:৩৫ পিএম
আপডেট : মঙ্গলবার, ৯ জুন,২০২৬, ০৭:০১ পিএম
মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল, জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ

মাগুরার মহম্মদপুরে বীজ ও সার ডিলারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় উপজেলার বিনোদপুর বাজারে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে জাল সিল মেরে বিক্রি এবং কৃষকদের সাথে প্রতারণার দায়ে ‘মেসার্স সাহা ট্রেডার্স’ নামক একটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই সাথে প্রতিষ্ঠানটি আগামী সাত দিনের জন্য সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার (৯ জুন) বেলা ১২টার দিকে মাগুরা জেলা কার্যালয় কর্তৃক এই অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিনোদপুর বাজারের ওই দোকানে তদারকি করার সময় গা শিউরে ওঠা অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের মেয়াদোত্তীর্ণ কীটনাশকের আসল মেয়াদ মুছে দিয়ে ২০২৭ সাল পর্যন্ত নতুন মেয়াদের সিল মেরে তা কৃষকদের কাছে বিক্রি করছিল।

শুধু তাই নয়, ২৩০ টাকার কীটনাশকের গায়ের দাম পরিবর্তন করে লেখা হয়েছিল ২৮০ টাকা। এছাড়া বিভিন্ন বেনামি কোম্পানির অননুমোদিত ও নিম্নমানের ধানের বীজ ও কীটনাশক এনে তারা নিজেরা সিল মেরে বিক্রি করে আসছিল।

কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় এবং এমন মারাত্মক প্রতারণামূলক অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির মালিক সমীর কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরাধের গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিকভাবে দোকানটি ৭ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা অফিসের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, "অভিযান চলাকালে স্থানীয় একাধিক কৃষক ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারিত হওয়ার অভিযোগ তোলেন। কৃষিপ্রধান এই অঞ্চলে কৃষকদের সাথে এমন প্রতারণা কোনোভাবেই বরদাশত করা হবে না।

জনস্বার্থে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।" অভিযানে জেলা বীজ প্রত্যয়ন অফিসার শাহীন ইসলামসহ মাগুরা জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা করে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)