যশোর, বাংলাদেশ || বুধবার, ১০ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কৃষকদের নিয়ে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৯ জুন,২০২৬, ০৮:২৩ পিএম
কৃষকদের নিয়ে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’

কৃষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী নড়াইলের লোহাগড়া উপজেলায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই কংগ্রেসের আয়োজন করা হয়।

পার্টনার প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সারের সভাপতিত্বে কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মো. আরিফুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা।

উপস্থিত ছিলেন রাজনীতিক মো. হেমায়েত হোসেন, মো. টিপু সুলতান, মাওলানা আলমগীর হোসাইন প্রমুখ।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষক-কৃষাণী ও মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা এতে অংশ নেন।

সফল কৃষকরা মাঠপর্যায়ে অর্জিত তাদের বাস্তব অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরেন। পাশাপাশি টেকসই কৃষি উন্নয়ন, বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও চাঙ্গা করার বিষয়ে নানামুখী আলোচনা করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)