যশোর, বাংলাদেশ || সোমবার, ২৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ঈদের প্রধান জামাত কোথায় কখন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২৪ মে,২০২৬, ১০:৩০ পিএম
যশোরে ঈদের প্রধান জামাত কোথায় কখন

যশোরে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহে। এখানে দুটি জামাত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সাড়ে ৮টায়।

এছাড়া যশোর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম জামাত ৭টা ১৫ মিনিট, দ্বিতীয় জামাত সকাল ৮টা ১৫ মিনিটে, কারবালা জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়, ওয়াপদা কলোনি জামে মসজিদে জামাত সকাল ৮টায়, পিটিআই জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, বায়তুর মামুন জামে মসজিদে (আশ্রম রোড) প্রথম জামাত ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায়, বারান্দীপাড়া দুই নম্বর কলোনি জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, আমিনিয়া আলিয়া মাদরাসা জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, সম্মিলনী স্কুল জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, যশোর সদর উপজেলা জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, উপশহর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত ৭টা এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায়, বেজপাড়া আজিমাবাদ জামে মসজিদে সকাল ৭টায়, পাগলাদহ হাফেজিয়া মাদরাসা ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, মারকাজ মসজিদ ময়দানে সকাল ৮টায়, ইছালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে, কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়, চৌগাছা কামিল মাদরাসা ঈদগাহে সকাল ৭টায়, ঝিকরগাছা উপজেলার বিএম হাইস্কুল ময়দানে সকাল সাড়ে ৭টায়, মণিরামপুর থানা ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, বাঘারপাড়া সিদ্দিকীয়া মাদরাসা ঈদগাহে সকাল ৮টায়, শার্শা কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন থেকে এই তথ্য পাওয়া গেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)