যশোর, বাংলাদেশ || বুধবার, ১০ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগাররা কি অংশ নিতে পারবেন!

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৯ জুন,২০২৬, ০৪:১৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ৯ জুন,২০২৬, ০৪:৩১ পিএম
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগাররা কি অংশ নিতে পারবেন!

নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে পারলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তার মতে, শর্ত পূরণসাপেক্ষে ব্যক্তি হিসেবে যে কেউ আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান, সামনে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে। বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) অনেক নেতাকর্মীই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বা অংশ নিতে ইচ্ছুক। যেহেতু নির্বাচনটি নির্দলীয় হতে যাচ্ছে, সেহেতু সরকার তাদের সেই সুযোগ (স্পেস) দেবে কি না বা এ বিষয়ে সরকারের অবস্থান কী?

এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, কোনো রকম কোনো সমস্যা নেই। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান, তিনি যদি আওয়ামী লীগেরও হন... কারণ, এটা নির্দলীয়। কেউ দলের কথা বলবেন না।

তবে তিনি যদি তার প্রচারে এসে আওয়ামী লীগ বা তাদের দলীয় রাজনৈতিক বক্তব্য বা যা যা বলার সেটা বলেন, তবে সমস্যা হবে। এর বাইরে একজন নির্দলীয় ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য যে ক্রাইটেরিয়া (শর্তাবলি) আছে, সেটা যদি তিনি পূরণ করতে পারেন, তবে তিনি অবশ্যই নির্বাচন করতে পারেন।

সংবাদ সম্মেলনে অপর এক সাংবাদিক প্রশ্ন করেন, যদি নির্বাচনে অংশ নেওয়া ব্যক্তিদের দলীয় পদপদবি থাকে, সে ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত কী হবে? জবাবে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগের পদপদবি আসলে যেটা হয় আরকি, যেহেতু সংগঠনের কর্মসূচি নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নেই। কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পদপদবি তিনি আসলে ব্যবহার করছেন না বা করতে পারেন না।’

উপদেষ্টা আরও স্পষ্ট করে বলেন, ব্যক্তি হিসেবে যে কেউ, নির্বাচনের জন্য নির্ধারিত যোগ্যতা বা শর্তাবলি যদি পূরণ করতে পারেন এবং তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তবে তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে এখানে কোনো বাধা দেওয়ার কারণ নেই। সংবাদ সম্মেলনে সরকারের সমসাময়িক বিভিন্ন উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডের কথাও দেশবাসীর সামনে তুলে ধরেন উপদেষ্টা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)