যশোর, বাংলাদেশ || সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুরে নজরুল বর্ষের উদ্বোধন

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট,২০২৬, ১২:৩৩ পিএম
কেশবপুরে নজরুল বর্ষের উদ্বোধন

যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ (২০২৬) উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোছা. রোকসানা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর সিদ্দিকী, পৌর জামায়াতের আমির জাকির হোসেন, এনসিপির সমন্বয়ক সম্রাট হোসেন এবং প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান বিলু।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ স্বাগত বক্তব্য দেন। পরে জাসাস শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় নজরুলসংগীত পরিবেশন করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)