যশোর, বাংলাদেশ || সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রুহুল আমিনকে সতর্ক করলেন রেলবাজার ব্যবসায়ী সমিতি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট,২০২৬, ১২:৫১ পিএম
রুহুল আমিনকে সতর্ক করলেন রেলবাজার ব্যবসায়ী সমিতি

যশোর রেলবাজার ব্যবসায়ী সমিতির এক জরুরি সভা রোববার (৩০ আগস্ট) রাতে সংগঠনের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর হোসেন।

সভায় বলা হয়, ব্যবসায়ী রুহুল আমিন সমিতির সভাপতি ছিলেন। তবে দীর্ঘদিন ধরে তিনি সমিতির কোনো সভা বা কার্যক্রমে অংশ না নেওয়ায় ইতোপূর্বে তার সভাপতির পদ স্থগিত করা হয়েছে। ফলে তিনি বর্তমানে সমিতির সভাপতির পদ ব্যবহার করতে পারবেন না।

সভায় নেতারা অভিযোগ করেন, কয়েক দিন আগে রুহুল আমিন সমিতির সভাপতির পদ ব্যবহার করে তার ব্যক্তিগত একটি বিষয়ে ভিডিওতে বক্তব্য দিয়েছেন। সমিতির নেতাদের দাবি, স্থগিত থাকা পদ ব্যবহার করে এ ধরনের বক্তব্য দেওয়া অনৈতিক ও অবৈধ। এ ঘটনায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয়।

সভা থেকে রুহুল আমিনকে এ বিষয়ে সতর্ক করা হয়। ভবিষ্যতে তিনি এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সভায় জানানো হয়।

সভায় আরও বলা হয়, সমিতির সহসাংগঠনিক সম্পাদক মো. আসাদুল্লাহকে কোনো কিছু না জানিয়ে রুহুল আমিন ডেকে নিয়ে যাওয়ায় তাকেও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। বিষয়টিকে দুঃখজনক বলে উল্লেখ করেন নেতারা। এ ছাড়া রুহুল আমিনের সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা সমিতির কেউ নন বলেও সভায় জানানো হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি মহিউদ্দিন খান স্বপন, সহসাধারণ সম্পাদক জাকির হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো. আসাদুল্লাহ, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, আমানুর রহমান প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)