যশোর, বাংলাদেশ || সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিয়ায় মেহগনি বাগান থেকে বন্দুকের অংশবিশেষ উদ্ধার

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট,২০২৬, ১১:১৪ এ এম
কালিয়ায় মেহগনি বাগান থেকে বন্দুকের অংশবিশেষ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুকের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় রঘুনাথপুর গ্রামের শাহিন শেখের মেহগনি বাগান থেকে এসব অংশবিশেষ উদ্ধার করা হয়। সোমবার (৩১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর গ্রামের ফজলুর রহমান মাস্টারের ছেলে শাহিন শেখের মেহগনি বাগানে অভিযান চালায় কালিয়া থানা পুলিশের একটি দল। বাগানে তল্লাশির একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় বন্দুকের অংশবিশেষ পড়ে থাকতে দেখে পুলিশ। পরে সেগুলো উদ্ধার করে জব্দ করা হয় এবং থানায় নিয়ে যাওয়া হয়।

তবে বন্দুকের অংশবিশেষ সেখানে কে বা কারা এবং কী উদ্দেশ্যে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)