যশোর, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘নজরুল বর্ষ’ উপলক্ষে পাইকগাছায় সেমিনার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৬:২৭ পিএম
আপডেট : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৭:৪৫ পিএম
‘নজরুল বর্ষ’ উপলক্ষে পাইকগাছায় সেমিনার

'নজরুল বর্ষ' উদযাপন উপলক্ষে খুলনার পাইকগাছায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে পাইকগাছা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা প্রশাসন এই সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এ অনুষ্ঠানের লক্ষ্য বলে আয়োজকরা জানিয়েছেন।

এসএফডিএফ কর্মকর্তা জি এম জাকারিয়ার সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থপ্রতিম রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোখসানা পারভীন।

এ সময় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সদস্যসচিব এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জেলা জামায়াতের ইউনিট সদস্য আব্দুল মমিন সানা, বিএনপিনেতা তুষার কান্তি মণ্ডল, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক আব্দুল ওহাব এবং গাজী শহীদুল ইসলাম খোকনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সেমিনারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম, সাম্য ও মানবতার দর্শন এবং বাংলা সাহিত্য ও সংগীতে তার অসামান্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ‘কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়-অবিচার, শোষণ-বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তার কবিতা, গান ও সাহিত্যকর্ম মানুষকে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত করে।’

তরুণ প্রজন্মের মাঝে কবির এই সাম্যবাদী চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর বক্তারা বিশেষভাবে জোর দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)