যশোর, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জন্মদিনে বিবর্তন যশোরের বাউল গান পরিবেশন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৭:০২ পিএম
জন্মদিনে বিবর্তন যশোরের বাউল গান পরিবেশন

সকল প্রকার সামাজিক অনিয়ম, শোষণের বিরুদ্ধে এবং মুক্তিসংগ্রাম ও গণমানুষের অধিকার আদায়ের পক্ষে কাজ করেছে বিবর্তন যশোর। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল তথা দেশের অন্যতম ঐতিহ্যবাহী সংগঠনের ৩৭তম জন্মদিন পালন করা হয়েছে।

জন্মদিন পালনের লক্ষে সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিবর্তন যশোরের প্রথম আহবায়ক অ্যাড. চুন্নু সিদ্দিকী, প্রথম সভাপতি হারুণ অর রশিদ, যশোর জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদুল হাসান বুলু।
এরপর জন্মদিনের কেক কাটার পর অনুষ্ঠিত হয় বাউল গান। যশোরের বিভিন্ন শিল্পী বাউল গান পরিবেশন করেন।

‘দীপ্ত পায়ে সাঁইত্রিশ’ শিরোনামে বিবর্তন যশোর জন্মদিনের অনুষ্ঠান উপস্থাপনা করেন সাবেক সভাপতি সানোয়ার আলম খান দুলু। এসময় আরও উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, যশোর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহীন ইকবাল, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের যশোরের সভাপতি শ্রাবণী সুর,কিংশুক সংগীত শিক্ষাকেন্দ্রের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহেল, ব্যঞ্জন থিয়েটারের সভাপতি আনিসুজ্জামান পিন্টু, যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সম্পাদক আলমগীর হোসেনসহ বিবর্তন যশোরের উপদেষ্টা, যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শুধু হলরুমের মঞ্চনাটকই নয়, গ্রামীণ ও শহরের মুক্তমঞ্চে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছাতে দেশে এবং বিদেশে নাটক পরিবেশনায় বিবর্তন যশোর পথপ্রদর্শকের ভূমিকা পালন করে চলেছে। এছাড়া বিবর্তন যশোর স্থানীয় ও জাতীয় পর্যায়ে নিয়মিত নাট্যোৎসব, পথনাটক উৎসবসহ নানা সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে থাকে।

সংস্কৃতি চর্চার পাশাপাশি বিভিন্ন জাতীয় দুর্যোগ, সমাজ সচেতনতামূলক কর্মকাণ্ড এবং নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতি চর্চায় আগ্রহী করতে বিবর্তন যশোর নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে বক্তারা উল্লেখ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)