যশোর, বাংলাদেশ || রবিবার, ২১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে বিশ্ব সংগীত দিবস পালিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ০৮:৩৫ পিএম
যশোরে বিশ্ব সংগীত দিবস পালিত

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা ও সংগীতানুষ্ঠানের মধ্যদিয়ে যশোরে বিশ্ব সংগীত দিবস পালিত হয়েছে।

রোববার (২১ জুন) বিকেলে ‘সংগীত হোক বিশ্বজয়ের মন্ত্র’ এই প্রতিপাদ্যকেই সামনে রেখে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ মধুমতি অঞ্চল এর আয়োজন করে।

যশোর শহরের নৃত্যবিতানের প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

পরে একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।

সংগীত সংগঠন সমন্বয় পরিষদ মধুমতি অঞ্চলের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দিপংকর দাস রতন ও  জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড মাহামুদ হাসান বুলু। 

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ারুল  করিম সোহেল। আলোচনা সভা সঞ্চালনা করেন রফিকুল ইসলাম রফিক।

শেষে অনুষ্ঠিত হয় সঙ্গীতা অনুষ্ঠান। সমন্বয় পরিষদ ভুক্ত ২০ সংগঠনের শতাধিক শিল্পী সংগীত পরিবেশন করে।

সংগীত পরিবেশন করে কিংশুক সংগীত শিক্ষা কেন্দ্র, উৎকর্ষ যশোর, মাইকেল সঙ্গীত একাডেমী, সপ্তসুর সংগীত ও চিত্রকর্ম শিক্ষালয়, শিল্পাঙ্গন, সুরবিতান সংগীত একাডেমি, উদীচী যশোর, তির্যক, শেকড়, সৃষ্টিশীল সংগীত একাডেমি, ভবেরহাট,স্পন্দন, চাঁদের হাট, স্বরলিপি, পুনশ্চ, সুরনিকেতন, ও বাউলিয়া সংঘ।

সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী শাহেদ নওয়াজ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)