যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আর্জেন্টিনার দুই হাজার ফুট পতাকা নিয়ে চুয়াডাঙ্গায় র‌্যালি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ০৮:৪১ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ০৯:১২ পিএম
আর্জেন্টিনার দুই হাজার ফুট পতাকা নিয়ে চুয়াডাঙ্গায় র‌্যালি

প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থনের অনন্য বহিঃপ্রকাশ ঘটিয়েছেন চুয়াডাঙ্গার স্থানীয় ভক্তরা। দুই হাজার ফুট দীর্ঘ বিশাল এক পতাকা ও শত শত মোটরসাইকেল নিয়ে বর্ণাঢ্য র‍্যালি ও শোডাউন করেছেন তারা।   

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে চুয়াডাঙ্গা শহর জুড়ে এই র‌্যালি অনুষ্ঠিত হয়।

বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহীদ হাসান চত্বর, কোর্টমোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারী সমর্থকদের গায়ে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি। পুরো আয়োজনটি এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

র‍্যালিতে ব্যান্ড পার্টির সুরে নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করেন সমর্থকরা। পাশাপাশি বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শত শত মোটরসাইকেলের পেছনে বহন করা দুই হাজার ফুট দীর্ঘ পতাকাটি শহরবাসীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করে।

সমর্থকরা জানান, তাদের বিশ্বাস আর্জেন্টিনা আগের আসরের মতো এবারও শিরোপা জয়ের দৌড়ে শক্ত অবস্থানে থাকবে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

র‍্যালিতে অংশ নেওয়া কয়েকজন সমর্থক বলেন, চুয়াডাঙ্গার মাটি, আর্জেন্টিনার ঘাঁটি। তাদের বিশ্বাস, প্রিয় দল এবারও সেরা পারফরম্যান্স উপহার দিয়ে সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে। দুই হাজার ফুট দীর্ঘ এই পতাকা আর্জেন্টিনার প্রতি তাদের ভালোবাসা ও আবেগের প্রতীক।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)