যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নকল সোনালী বিড়ি ও ব্যান্ডরোলসহ যশোরে যুবক আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০৪:৩০ পিএম
নকল সোনালী বিড়ি ও ব্যান্ডরোলসহ যশোরে যুবক আটক

জাল ব্যান্ডরোল ব্যবহার করে নকল সোনালী বিড়ি বিক্রির অভিযোগে যশোরে জাহিদুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০ বান্ডিল কথিত নকল সোনালী বিড়ি জব্দ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাত ১০টা ২৫ মিনিটের দিকে কোতোয়ালি মডেল থানার ইছালী ইউনিয়নের জোত রহিমপুর থেকে হাশিমপুরগামী পাকারাস্তা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ইছালী পুলিশ ক্যাম্পের একটি দল বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদে জানতে পারে, এক ব্যক্তি নকল বিড়ি নিয়ে জোত রহিমপুর থেকে হাশিমপুর বাজারের দিকে যাচ্ছেন। এ খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি একটি প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশ তাকে আটক করে।

তার হাতে থাকা বস্তা তল্লাশি করে ২০ বান্ডিল কথিত নকল সোনালী বিড়ি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রতিটি অবৈধ বান্ডিলের বাজারমূল্য ৪০০ টাকা হিসেবে জব্দ করা বিড়ির আনুমানিক মূল্য ৮ হাজার টাকা।

পুলিশের এজাহারে উল্লেখ করা হয়েছে, উদ্ধার হওয়া বিড়ির প্যাকেটে সোনালী বিড়ি ফ্যাক্টরী প্রাইভেট লিমিটেডসহ বিভিন্ন তথ্য এবং ব্যান্ডরোল নম্বর লেখা রয়েছে। আটক জাহিদুল দীর্ঘদিন ধরে জাল সরকারি ব্যান্ডরোল ব্যবহার করে নকল বিড়ি বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও এজাহারে দাবি করা হয়েছে।

এ ঘটনায় আটক জাহিদুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(এ) ধারায় মামলা রুজুর আবেদন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নকল বিড়ি উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত চক্রের বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)