যশোর, বাংলাদেশ || শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে সাবেক এমপি নায়েব আলী গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ০৩:৪৮ পিএম
আপডেট : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ০৫:৪৬ পিএম
ঝিনাইদহে সাবেক এমপি নায়েব আলী গ্রেপ্তার

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) ভোরে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করছিলেন নায়েব আলী জোয়ার্দার- এমন তথ্যের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশের একটি বিশেষ দল শনিবার ভোরে তার আরাপপুরের বাসা থেকে গ্রেপ্তার করে।

ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, নায়েব আলী জোয়ার্দারের বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

তবে, আদালত শুনানি শেষে দুপুরে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, নায়েব আলী জোয়ার্দার ২০২৪ সালের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)