যশোর, বাংলাদেশ || শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটুনি

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ০৬:০৭ পিএম
আপডেট : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ০৬:৫৫ পিএম
শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটুনি

যশোরের বাঘারপাড়ায় হায়াতুল ইসলাম (২০) নামে এক যুবকের বিরুদ্ধে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই যুবককে স্থানীয়রা ধরে মারপিট শেষে পুলিশে দিয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে বাঘারপাড়া উপজেলার দশপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওইসময় মাদরাসা থেকে বাড়ি ফিরছিল শিশুটি। তখন প্রতিবেশী হায়াতুল তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।

পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে শিশুটিকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাযন। কর্তব্যরত চিকিৎসক ধর্ষণের আলামত পরীক্ষার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

এদিকে, স্থানীয়রা অভিযুক্ত হায়াতুলকে ধরে মারপিট করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকাবাসী অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানিয়েছেন, অভিযুক্ত যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আলামত পরীক্ষার জন্য শিশুটিকে ‌যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)