যশোর, বাংলাদেশ || রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাওনা টাকা নিয়ে বিরোধে দুই ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর বড় ভাই

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ১০:০৯ পিএম
আপডেট : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০২:২৭ এ এম
পাওনা টাকা নিয়ে বিরোধে দুই ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর বড় ভাই

পাওনা টাকাকে কেন্দ্র করে আপন বড় ভাইকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাই ও মামাতো ভাইয়ের বিরুদ্ধে।

শনিবার (১৫ আগস্ট) রাত পৌনে আটটার দিকে শহরের আরএন রোড নতুন বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত যুবকের নাম রুবেল হোসেন (৩৬)। তিনি নতুন বাজার এলাকার হাসান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে রুবেলের সাথে তার আপন ছোট ভাই নিপু এবং মামাতো ভাই আকাশের বিরোধ চলছিল। শনিবার রাতে এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে নিপু ও আকাশ ধারালো চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে রুবেলের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা উদ্ধার করে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে রুবেলের অবস্থা আশঙ্কাজনক। তার বুক, পিঠ ও হাতসহ শরীরের অন্তত ১৫ থেকে ২০টি জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ফুসফুসে আঘাতের কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য রুবেল হোসেন জানান, ঘটনাটি কোতোয়ালি থানায় অবগত করা হয়েছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)