যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে যুবলীগ নেতাসহ দুজন আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর,২০২৬, ০১:৫২ এ এম
যশোরে যুবলীগ নেতাসহ দুজন আটক

যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান ও আশিকুজ্জামান নামে দুজনকে আটক করেছে পুলিশ। শহরের পৃথক স্থান থেকে তাদের আটক করে বুধবার (২৩ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালি থানার এসআই জিএম ইমরান হোসাইন রাজু জানান, সম্প্রতি যুবলীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে শহিদুজ্জামানের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

গত ২৮ আগস্ট সন্ধ্যার পর কাঁঠালতলা এলাকায় যুবলীগের নেতাকর্মীরা মিছিল করেন। ওই ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

শহিদুজ্জামান বালিয়া ভেকুটিয়া গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

কোতোয়ালি থানার এসআই রেজাউল করিম জানান, আটক আশিকুজ্জামান ষষ্ঠিতলাপাড়ার নুরুজ্জামানের ছেলে।

তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, ২০২৪ সালের ৪ আগস্ট যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আশিকুজ্জামানকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, দুজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)