যশোর, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৪৩ পিএম
আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০৫ পিএম
হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

নড়াইলের নড়াগাতীতে অস্ত্র ও মাদকের একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে নড়াগাতী থানার এসআই মুরাদ হোসেন ও এসআই হাসান পুটিমারী গ্রামের এসকেন শেখকে আটক করেন। হাতকড়া পরিয়ে বাজারে নেওয়া হলে তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, এসকেন শেখের বাবা বাবলু শেখ এবং ভাই নয়ন শেখ ও সজল শেখ হ্যান্ডকাপ পরিহিত আসামিকে ছিনিয়ে নেওয়ার সময় এসআই মুরাদের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় এসকেনের মামাতো ভাই হৃদয় মোল্লা, প্রতিবেশী আল আমিন শেখ, নড়াগাতী থানা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর মোল্লা, তাজু শেখ, শামীম শিকদার, হাফিজুর রহমান ও রাসেল শেখসহ কয়েকজনের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে পুলিশকে লাঞ্ছিত করে আসামিকে ছিনিয়ে নেয়।

ঘটনার খবর পেয়ে নড়াগাতী থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করে।

বুধবার সকাল ১০টার দিকে পুটিমারী ঈদগাহের গেটের সামনে থেকে হ্যান্ডকাপটি উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নড়াগাতী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে পলাতক আসামি এসকেন শেখকে গ্রেপ্তার ও ঘটনায় জড়িতদের ধরতে পুটিমারী ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)