যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় হোটেল কক্ষে কথিত স্ত্রীর হাতে যুবক নিহত!

খুলনা অফিস

প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৪:১৩ পিএম
আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৫৬ পিএম
খুলনায় হোটেল কক্ষে কথিত স্ত্রীর হাতে যুবক নিহত!

Subornovumi সুবর্ণভূমি- ছবি:

খুলনায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে সোহেল রানা ওরফে বাবু (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার কথিত স্ত্রী ফাতেমাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সকালে নগরীর সদর থানার খানজাহান আলী রোডের কপোতাক্ষ আবাসিক হোটেলের দ্বিতীয় তলার দশ নম্বর কক্ষ থেকে সোহেল রানার লাশ উদ্ধার করা হয়। তিনি নগরীর হরিণটানা অটোস্ট্যান্ড রোড এলাকার লোকমান ফকিরের ছেলে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে সোহেল রানা ও ফাতেমা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলের কক্ষে ওঠেন। রোববার রাতে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফাতেমা ওড়না দিয়ে সোহেল রানার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করেন বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ হোটেলে গিয়ে সোহেল রানার লাশ উদ্ধার করে এবং ফাতেমাকে গ্রেপ্তার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, সোহেল রানার স্ত্রী রয়েছেন এবং তিনি ঢাকায় থাকেন। তার সঙ্গে স্ত্রীর যোগাযোগ ছিল না। তবে ফাতেমার সঙ্গে সোহেল রানার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। বিয়ের জন্য ফাতেমা তাকে চাপ দিচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও বলেন, রোববার রাতে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ফাতেমা ওড়না দিয়ে সোহেল রানার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় নিহত সোহেল রানার ভাই বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করেছেন। মামলায় ফাতেমাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)