যশোর, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১২ পিএম
আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ০৯:০৯ পিএম
যশোরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

যশোরে পুকুরে ডুবে জিসান হোসেন নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে সদর উপজেলার শেখহাটি জামরুলতলা এলাকায় তার বাড়ির পাশের পুকুরে ডুবে যায় শিশুটি।

নিহত জিসান শেখহাটি জামরুলতলা এলাকার জনৈক রকির ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা দুপুরে জিসানকে বাড়ির পাশে পুকুরে ডুবে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাকে পানি থেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এসময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, জিসান সাঁতার জানতো না। ধারণা করা হচ্ছে, সবার অগোচরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, শিশু জিসানকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)