যশোর, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৩৭ পিএম
সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

সাতক্ষীরার বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর আহমেদ শুভ (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর আহমেদ শুভ সাতক্ষীরা শহরের থানাঘাটা এলাকার মো. আব্দুর রশীদ ও নাজমা বেগম দম্পতির একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন শুভ। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শুভ থানাঘাটা ঈদগাহ মোড়ের ‘শুভ মেডিকেল হল’ এর স্বত্বাধিকারী ছিলেন। স্থানীয়রা জানান, মাত্র ২০ বছর বয়সী এই তরুণ নম্র, ভদ্র ও সদালাপী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন স্থানীয়রাও।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)