যশোর, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে বিজিবির হাতে শাড়ি-কসমেটিকসসহ চোরাচালানি পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৩০ পিএম
যশোরে বিজিবির হাতে শাড়ি-কসমেটিকসসহ চোরাচালানি পণ্য জব্দ

Subornovumi বিজিবির অভিযানে জব্দ করা ভারতীয় চোরাচালানি পণ্য ছবি:

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৮১ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আইসিপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৩৫টি শাড়ি, দুটি থ্রি-পিস, দুটি কম্বল, ৯ প্যাকেট ফুচকা, ৫০০ গ্রাম জিরা, ১ কেজি ৫০০ গ্রাম কিশমিশ, ২৪০টি চকলেট এবং ৭০টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। বিজিবির হিসাবে জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮১ হাজার ৩০০ টাকা।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি, জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)