যশোর, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ভরণপোষণের দাবিতে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ০৫:২৭ পিএম
যশোরে ভরণপোষণের দাবিতে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

Subornovumi সুবর্ণভূমি— ছবি:

যশোরে ভরণপোষণ না দেওয়া, মারধর ও হত্যার হুমকির অভিযোগে ছেলে শুভ শেখের (২৬) বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মা করিমন নেছা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া গ্রামের বাসিন্দা দেলোয়ার শেখের স্ত্রী করিমন নেছা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সঞ্জয় পাল অভিযোগটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, শুভ শেখ তার বাবা-মাকে ভরণপোষণ দেন না। নেশার টাকা জোগাড় করতে তিনি বাড়ির বিভিন্ন জিনিসপত্র চুরি করে বিক্রি করেন। নেশার জন্য টাকা না দিলে বাবা-মাকে মারধর এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ২২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শুভ শেখকে ভালো হয়ে যাওয়ার জন্য বললে তিনি ক্ষিপ্ত হয়ে মা-বাবাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের রক্ষা করেন।

এ সময় বিষয়টি নিয়ে মামলা বা সালিশ করা হলে হত্যার হুমকি দেন শুভ শেখ—এমন অভিযোগও করা হয়েছে।

পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় করিমন নেছা আদালতে মামলাটি দায়ের করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)