যশোর, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার দাবি, তিন জনের কারাদণ্ড

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ০১:৫৩ পিএম
মাগুরায় ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার দাবি, তিন জনের কারাদণ্ড

মাগুরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গাঁজা সেবন ও জনসাধারণের শান্তি বিনষ্টের অভিযোগে গ্রেপ্তার তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলার শ্রীপুর উপজেলার চণ্ডীখালী এবং মাগুরা সদর উপজেলার সংকোচখালী ও বগিয়া দাসপাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে চণ্ডীখালী থেকে মো. ইসমাইল শেখ (২৮), সংকোচখালী থেকে মো. আল-আমিন (২৫) এবং বগিয়া দাসপাড়া থেকে মো. সজল শেখ (৩০)কে গাঁজা সেবন ও জনসাধারণের শান্তি বিনষ্টের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

পরে পরিদর্শক মো. বেলাল হোসেন তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল করেন। ভ্রাম্যমাণ আদালত ইসমাইল শেখকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আল-আমিন ও সজল শেখকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

অন্যদিকে, একই দিন দুপুর ১টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত মাগুরা সদর উপজেলার চাউলিয়া গ্রামের বিনোদপুর-মাগুরা সড়কের পাশে মোল্যা সাইকেল অ্যান্ড ভ্যান মার্টের সামনে অভিযান চালানো হয়। এ সময় ২০০ পিস ইয়াবাসহ মো. শরিফুল ইসলাম জমাদ্দার (৪০)কে গ্রেপ্তার করা হয়।

শরিফুল ইসলাম জমাদ্দার মাগুরার মহম্মদপুর উপজেলার রাড়ীখালী গ্রামের মো. আকুব্বর জমাদ্দারের ছেলে।

এ ঘটনায় পরিদর্শক মো. বেলাল হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মাগুরা সদর থানায় একটি নিয়মিত মামলা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)