যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিশেষ অভিযানে পিকআপ ভ্যান জব্দ

মণিরামপুর ও চৌগাছা থেকে মাদকসহ আটক ২

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৪৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর,২০২৬, ০৯:০২ পিএম
মণিরামপুর ও চৌগাছা থেকে মাদকসহ আটক ২

যশোরের মণিরামপুরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে মণিরামপুর উপজেলার ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিরুল ইসলাম কোমলপুর বাজারে এই অভিযান চালান।

আটক ফারুক হোসেন (৪৩) সাতক্ষীরা জেলার কলারোয়া থানার শ্রীপতিপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোমলপুর বাজারে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৫০ পিস উইনক্রেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের অভিযোগে ‘সাতক্ষীরা-ন ১১-০১০৪’ রেজিস্ট্রেশন নম্বরের পিকআপ ভ্যানটি জব্দ এবং ফারুক হোসেনকে আটক করা হয়।

ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে চৌগাছা থানা-পুলিশের এএসআই আব্দুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় কলেজপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় সেখান থেকে তিনি ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাকিল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেন।

আটক শাকিল ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সোলেমানপুরের রফিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় চৌগাছা থানায় আরও একটি মামলা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)