যশোর, বাংলাদেশ || শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় মাদক সেবন ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ৯

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০৪:৩৫ পিএম
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০৫:০৫ পিএম
পাইকগাছায় মাদক সেবন ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ৯

Subornovumi খুলনার পাইকগাছায় মাদক সেবন ও পৌর এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা (লাল বৃত্তে) ছবি:

খুলনার পাইকগাছায় মাদক সেবনের অভিযোগে তিনজন এবং গভীর রাতে পৌর এলাকায় জনবিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আরও ছয়জনসহ মোট নয়জনকে আটক করেছে পুলিশ।

এ সময় মাদক সেবনকারীদের কাছ থেকে দুই পিস ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাসিরপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে মৃত আনসার গাজীর ছেলে আনারুল ইসলাম ওরফে কালুর (৪৪) বাড়ি থেকে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। আটক অন্য দুজন হলেন—একই এলাকার মৃত সুবান সানার ছেলে এরশাদ সানা (২৮) এবং নগর শ্রীরামপুর এলাকার মনিরুল মাস্টারের ছেলে আলিমুল ইসলাম (২৩)। তাদের বিরুদ্ধে সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, একই রাতে পাইকগাছা পৌর এলাকায় জনবিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ফেরদাউস গাজী (২২), হাসান গাজী (২৬), আশিকুর রহমান সুজন (২৬), মো. রাকিব (২০), মো. শাহিন শেখ (২৮) ও মো. রাকিব (২৩) নামের আরও ছয়জনকে আটক করা হয়।

পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান জানান, আটক নয়জনকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির বলেন, ‘শারদীয় দুর্গাপূজার উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। কোনো ধরনের অপরাধ বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।’

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)