যশোর, বাংলাদেশ || শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যৌতুকের কারণে স্ত্রীকে পিটিয়ে বের করে দেওয়ার অভিযোগ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৩:৩৫ পিএম
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৭:১৬ পিএম
যৌতুকের কারণে স্ত্রীকে পিটিয়ে বের করে দেওয়ার অভিযোগ

পরকীয়া সন্দেহ ও যৌতুকের টাকা না পেয়ে নাজমিন খাতুন (২৫) নামে এক গৃহবধূকে লাঠি দিয়ে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী জাহিদ হাসান শুভর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঈর্শডাঙ্গা গ্রামে ভুক্তভোগীর শ্বশুরবাড়িতে।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্বামীর দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রীর সাথে কথা-কাটাকাটি হয়। এ সময় স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার সন্দেহের অভিযোগ তুলে তাকে লাঠি দিয়ে মারধর করেন স্বামী। একপর্যায়ে এক বছর বয়সী সন্তানসহ নাজমিনকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে তিনি স্বামীর বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নেন।

খবর পেয়ে নাজমিনের বাবা ওসমান গনি তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে নিজের বাড়িতে নিয়ে যান। পরে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী নাজমিন খাতুন অভিযোগ করে বলেন, তার স্বামী প্রায়ই বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দেন। চাহিদামতো টাকা দিতে না পারলে তাকে মারধর করা হয়। তার দাবি, স্বামী বেকার ও মাদকাসক্ত। এ ঘটনায় তিনি কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, নাজমিন খাতুনের শরীরে ফোলা ও রক্তাক্ত জখম রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, ‘গৃহবধূ নির্যাতনের ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন