যশোর, বাংলাদেশ || সোমবার, ১৬ মার্চ ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই জখম

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১৬ মার্চ,২০২৬, ০১:০৯ পিএম
আপডেট : সোমবার, ১৬ মার্চ,২০২৬, ০২:০৫ পিএম
যশোরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই জখম

যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় পারিবারিক কলহের জেরে আপন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই গুরুতর জখম হয়েছেন। সোমবার (১৬ মার্চ) সকালে নাজির শংকরপুর হাজারী গেট এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত মোস্তাকিন (২৪) ওই এলাকার মিলন শেখের ছেলে। অভিযুক্ত হামলাকারী মোস্তাফিজুর রহমান তার আপন ছোট ভাই।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে তুচ্ছ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই মোস্তাফিজুর উত্তেজিত হয়ে ঘরে থাকা একটি চাকু দিয়ে মোস্তাকিনের পেটে আঘাত করে। এতে তিনি গুরুতর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই মোস্তাফিজুর রহমান পলাতক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী খোঁজখবর নিচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)