যশোর, বাংলাদেশ || রবিবার, ১০ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় বড় ভাইয়ের হাতে ছোটজন জখম

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১০ মে,২০২৬, ১০:৩২ এ এম
আপডেট : রবিবার, ১০ মে,২০২৬, ০২:৪৩ পিএম
লোহাগড়ায় বড় ভাইয়ের হাতে ছোটজন জখম

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামে পৈত্রিক সম্পত্তি থেকে ছোট ভাইকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত রেজাউল করিম মুন্সীর দুই সন্তান শামীম মুন্সী (৫৫) ও লিখন মুন্সীর (৪০) মধ্যে বাবার রেখে যাওয়া জমিজমা ও দোকানঘর নিয়ে দীর্ঘ ২০ বছর ধরে বিরোধ চলে আসছে।

এই বিরোধ মেটাতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা বড়দিয়া বাজারে সালিশ-বৈঠক করলেও বড় ভাই শামীম মুন্সী সেই সিদ্ধান্ত মেনে নেননি। সর্বশেষ গত ৯ এপ্রিল ছোট ভাই লিখন মুন্সী তার মৃত বাবার পেনশনের টাকা, জমিজমা ও দোকানঘর ভাগ করার অনুরোধ করলে শামীম মুন্সী তাতে কর্ণপাত না করে উল্টো লিখনকে মারধর করে মারাত্মক জখম করেন এবং হত্যার হুমকি দেন।

এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী লিখন মুন্সী ওই দিনই লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। লিখন মুন্সী জানান, পৈতৃক সম্পত্তি দুই ভাইয়ের মধ্যে সুষম বণ্টনের জন্য তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করছেন।

এদিকে অভিযুক্ত শামীম মুন্সীর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। লোহাগড়া থানার এসআই আজিজ জানান, অভিযোগের প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে।

স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করার কথা থাকলেও তা কার্যকর না হলে পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)