যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হাইড্রলিক হর্ন বাজেয়াপ্ত হলো পরিবেশ অধিদপ্তরের অভিযানে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ০৮:৪১ পিএম
হাইড্রলিক হর্ন বাজেয়াপ্ত হলো পরিবেশ অধিদপ্তরের অভিযানে

যশোরে পরিবেশ দূষণ, চিকিৎসা বর্জ্যের অব্যবস্থাপনা, শব্দদূষণ এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে যশোর শহরের ঘোপ-নওয়াপাড়া রোড এলাকায় স্বাস্থ্যসেবা প্রদানকারী বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫(২) ধারা এবং চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা ২০০৮ এর ৯ ধারা লঙ্ঘনের দায়ে এসব জরিমানা করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার (১০ হাজার টাকা), সিএমসি ডায়াগনস্টিক সেন্টার (৫ হাজার টাকা), ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার (৫ হাজার টাকা) এবং পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও একটি ক্লিনিককে জরিমানার আওতায় আনা হয়েছে।

এদিকে, খয়েরতলা বাজারসংলগ্ন মহাসড়কে ১২টি মোটরযানের বিরুদ্ধে অভিযান চালিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন ২০২৫ এর ৬(১) ধারা লঙ্ঘনের দায়ে চারজন চালককে মোট আড়াই হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে বাজেয়াপ্ত করা হয় কয়েকটি হাইড্রলিক হর্ন।

এছাড়া, সাতমাইল-বারীনগর বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন বিক্রি, মজুদ ও বাণিজ্যিক ব্যবহারের দায়ে মেসার্স সমীর স্টোর ও মেসার্স শ্যামল স্টোরকে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ১০১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকা।

অভিযানে পরিবেশ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান, পরিদর্শক মো. জাহিদ হাসানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)