যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

দেবহাটা ( সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ১০:৩৬ পিএম
দেবহাটায় অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

আইন অমান্য করে অবৈধভাবে মাছের ঘের থেকে ড্রেজিং করে বালু উত্তোলনের দায়ে সবুজ ইসলাম নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ মে) সাতক্ষীরার দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা এ অভিযান পরিচালনা করেন।

সাজাপ্রাপ্ত সবুজ ইসলাম আশাশুনি উপজেলার বুধহাটা এলাকার মাছুম্মেল হকের ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, অভিযুক্ত সবুজ ইসলাম আন্দুলপোতা এলাকার একটি মাছের ঘের থেকে অনুমতি ছাড়া ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করে আসছিলেন, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ সময় প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক এবং পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা জানান, পরিবেশ ধ্বংসকারী এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)