স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর কোতোয়ালি থানা পুলিশ চাকুসহ চার যুবককে আটকের দাবি করেছে পুলিশ। তারা বলছে, ত্রাস সৃষ্টির লক্ষ্যে চাকু নিয়ে ঘুরছিলেন ওই যুবকেরা।
আটক চার যুবক হলেন, শহরের পূর্ববারান্দি বিশ্বাসপাড়ার আফজাল হোসেন (২২), খলিল মল্লিকের ছেলে রেজাউল ইসলাম রাজু (২১), সিটি কলেজপাড়ার তরিকুলের বাড়ির ভাড়াটিয়া বাবুর ছেলে আমিনুল ইসলাম (২৫) এবং মনিরুল ইসলাম (২৩)।
কোতোয়ালি থানার এসআই রাইসুল ইসলাম বলেন, গত শুক্রবার (২২ মে) রাত ১১টার দিকে গোপন সূত্রে সংবাদ পান যে রেলগেট সরকারি মুরগির খামারের সামনে কতিপয় যুবক ক্ষমতার দাপট দেখানো জন্য সেখানে অবস্থান করছে। মানুষজনকে ভয়ভীতি দেখাচ্ছে।
সংবাদ পেয়ে তিনি সেখানে গেলে পুলিশ দেখে আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পিছু ধাওয়া করে তাদের আটক করা হয়।
পরে তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে।