যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দামুড়হুদায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৫ মে,২০২৬, ০২:২৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ০২:৪২ এ এম
দামুড়হুদায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার দিনগত রাত আড়াইটার দিকে অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করা হয়। আটক তরিকুল দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

দামুড়হুদা থানার এএসআই পূরবী বসু জানান, গত ২০ মে বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলার একটি গুচ্ছ গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা গ্রামের রাস্তা দিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন।

পথে ওই যুবক তাকে সহযোগিতার কথা জানিয়ে সঙ্গে যেতে থাকে। মেন্দির মাঠ নামক স্থান অতিক্রম করার সময় যুবক তরিকুল তাকে ফুসলিয়ে মাঠের পাশে এক নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে বলে ওই বৃদ্ধা অভিযোগ করেছেন।

এ ঘটনায় ওই বৃদ্ধা আজ সোমবার (২৫ মে) সকালে বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় ধর্ষণ মামলা করেছেন। ওই মামলায় তরিকুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)