যশোর, বাংলাদেশ || রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে তিন ঘণ্টার তল্লাশি, জব্দ ২৫ মোটরসাইকেল

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর,২০২৬, ১০:৩৬ পিএম
যশোরে তিন ঘণ্টার তল্লাশি, জব্দ ২৫ মোটরসাইকেল

যশোরে পুলিশের তিন ঘণ্টার বিশেষ তল্লাশি অভিযানে এক হাজারের বেশি মোটরসাইকেল ও প্রাইভেটকার তল্লাশি করা হয়েছে। এ সময় শহরে চারটি মামলা করে ২৫টি মোটরসাইকেল জব্দ করেছে ট্রাফিক পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

অভিযান শেষে রাত ৮টার পর শহরের মহার এলাকায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

তিনি জানান, জেলার নয়টি থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে বিভিন্ন স্থানে ৪৩টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

এসব চেকপোস্টে এক হাজারের বেশি মোটরসাইকেল ও প্রাইভেটকার তল্লাশি করা হয়েছে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি কিশোর গ্যাং নির্মূল ও মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)